WB Election 2026 | নির্বিঘ্নে ভোটগ্রহণ বাংলায়, কী জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

Thursday, April 23 2026, 5:06 pm
WB Election 2026 | নির্বিঘ্নে ভোটগ্রহণ বাংলায়, কী জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল
highlightKey Highlights

বুথের ভিতরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অতীতের নির্বাচনে হুমকি দেওয়া হতো। এরিয়া ডমিনেশনের জন্য এ বার সেটা হয়নি।


বাংলায় শেষ হয়েছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। ভোটদান পর্ব মিটতেই সাংবাদিক সম্মেলন করলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এদিন মনোজ আগরওয়াল বললেন, "প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে। এখনও কিছু জায়গায় ভোটগ্রহণ চলছে। এখনও পর্যন্ত ৯০% এর বেশি ভোট পড়েছে। প্রথম দফার নির্বাচনে মোট বুথের সংখ্যা ৪৪৩৭৬। এর মধ্যে ৩৯,৫৪৮ বুথে ভোট কমপ্লিট। বাকি ৪৮৪৮ বুথে ভোট চলছে। তাই ভোটদানের চূড়ান্ত হার এখনই বলা সম্ভব নয়। ভোটাররা নির্ভয়ে ভোট দিয়েছেন। ভোট দিয়ে তাঁরা খুশি।..."




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File