WB নির্বাচন ২০২৬TMC83BJP204LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

West Bengal Assembly Election 2026 | গণনাকেন্দ্রের ভেতর মমতা-শুভেন্দুর ফোন কাড়লো কমিশন, বুথে অভিষেককে ঢুকতে 'না'

Monday, May 4 2026, 12:29 pm
West Bengal Assembly Election 2026  | গণনাকেন্দ্রের ভেতর মমতা-শুভেন্দুর ফোন কাড়লো কমিশন, বুথে অভিষেককে ঢুকতে 'না'
highlightKey Highlights

টানটান উত্তেজনার মধ্যেই মোবাইল ফোন হাতেই সাখাওয়াতের গণনা কেন্দ্রে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। দু’জনের মোবাইল ফোন নিয়ে নেওয়ার নির্দেশ দেয় কমিশন।


বঙ্গে গেরুয়া ঝড়। যদিও এখনও গণনা চলছে ভরকেন্দ্র ভবানীপুরে। টানটান উত্তেজনার মধ্যেই সোমবার দুপুরে মোবাইল ফোন হাতে সাখাওয়াতের গণনা কেন্দ্রে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। গতকাল কমিশন নির্দেশিকা জারি করেছিল, ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না প্রার্থীরা। সেই নিয়ম মেনে দুজনেরই মোবাইল ফোন নিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে ভরদুপুরে হেস্টিংসের গণনা কেন্দ্রের সামনে পৌঁছেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী না হয়েও গণনা কেন্দ্রে ঢোকার খবর প্রকাশ্যে আসতেই অভিষেককে বেরিয়ে যাওয়ার নির্দেশ কমিশনের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File