WB Election 2026 | মমতা-র হয়ে ভোট প্রচারে রাজ্যে আসছেন কেজরিওয়াল! কী জানাচ্ছে তৃণমূল সুপ্রিমো?

Thursday, April 23 2026, 4:42 pm
WB Election 2026 | মমতা-র হয়ে ভোট প্রচারে রাজ্যে আসছেন কেজরিওয়াল! কী জানাচ্ছে তৃণমূল সুপ্রিমো?
highlightKey Highlights

তৃণমূল ও আপ সূত্রে জানা গিয়েছে, কলকাতায় একাধিক জনসভা ও প্রচার কর্মসূচিতে অংশ নেবেন কেজরিওয়াল।


ছাব্বিশের নির্বাচনে দ্বিতীয় দফার ভোট প্রচারে নয়া চমক তৃণমূল সুপ্রিমোর। তৃণমূল ও আপ সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের হয়ে প্রচারে আসছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ২৬ এবং ২৭ শে এপ্রিল দু’দিন কলকাতায় প্রচার করবেন তিনি। তৃণমূল সূত্রে খবর, ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টায় টালিগঞ্জ ফাঁড়িতে অরূপ বিশ্বাস ও দেবাশিস কুমারের সমর্থনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন কেজরিওয়াল। সূত্রের খবর, বাংলার এই নির্বাচনকে কেজরিওয়াল, ‘ভারতীয় গণতন্ত্রের অন্যতম কঠিন লড়াই’ বলেও উল্লেখ করেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File