Weather Update | রাতভর ঝড় বৃষ্টি, বঙ্গে কালবৈশাখীর সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের!
Thursday, April 16 2026, 4:27 pm

Key Highlights১৬ ও ১৭ এপ্রিল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতা দেওয়া হয়েছে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কবার্তাও রয়েছে।
১৬ ও ১৭ এপ্রিল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করলো হাওয়া অফিস। ১৬ এপ্রিল পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও হুগলির কিছু এলাকায় বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ১৭ এপ্রিল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। ১৮ এপ্রিল দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদিয়ার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৯ এপ্রিল দক্ষিণবঙ্গে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ


