Weather Update | রবিতে 'রেইনি ডে'! জেলায় জেলায় চলছে বিক্ষিপ্ত বৃষ্টি, একনজরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া আপডেট

Sunday, July 5 2026, 3:14 am
Weather Update | রবিতে 'রেইনি ডে'! জেলায় জেলায় চলছে বিক্ষিপ্ত বৃষ্টি, একনজরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া আপডেট
highlightKey Highlights

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নিজের উপস্থিতি জানান দিচ্ছে নিম্নচাপ। বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে একাধিক জেলায়।


আজ ৫ই জুলাই, রবিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে। সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নিজের উপস্থিতি জানান দিচ্ছে নিম্নচাপ। বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে একাধিক জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় এক বা দু'টি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উপকূলের মৎস্যজীবীদের জন্য আগামী ৪ দিনের বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File