Weather Update | ঘূর্ণাবর্তের জেরে পিছিয়ে যাচ্ছে শীত, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Saturday, November 28 2026, 3:41 am

Key Highlightsশনিবার উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি নেই। ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আজ ২৮শে নভেম্বর, শনিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আজ সারাদিন আকাশ পরিষ্কার থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব-পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হওয়া অফিস। দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে। ফলে ডিসেম্বরের মাঝামাঝি জাঁকিয়ে শীত পড়তে পারে শহরে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- সর্বোচ্চ তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- তাপমাত্রা


