Weather Update | নিম্নচাপের জের, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, একনজরে আজকের আবহাওয়া আপডেট

Thursday, September 10 2026, 2:59 am
Weather Update | নিম্নচাপের জের, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, একনজরে আজকের আবহাওয়া আপডেট
highlightKey Highlights

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।


আজ ১০ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন কলকাতার আকাশ মেঘলা থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। অন্য জেলাগুলিতেও ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File