Weather Update | কালীপুজোয় বঙ্গ জুড়ে হালকা ঠান্ডার শিরশিরানি, একনজরে আজকের আবহাওয়া আপডেট

Sunday, November 8 2026, 3:45 am
Weather Update | কালীপুজোয় বঙ্গ জুড়ে হালকা ঠান্ডার শিরশিরানি, একনজরে আজকের আবহাওয়া আপডেট
highlightKey Highlights

কালীপুজোয় বাংলা জুড়ে হালকা ঠান্ডার শিরশিরানি। এর মাঝেই আবারও গোটা বাংলায় বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম ভবন।


আজ ৮ই নভেম্বর, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, রবিবার কালীপুজোর দিন গোটা রাজ্যেই শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বঙ্গের কোনো জেলাতেই তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। সোমবার থেকে সব জেলায় আবারও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামিকাল, সোমবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দীপাবলি নির্বিঘ্নেই কাটবে বঙ্গবাসীর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File