Weather Update | আপাতত নেই বৃষ্টির সম্ভাবনা, ফিরে গিয়েছে 'মুরাসু', আজ সারাদিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
Friday, November 6 2026, 3:23 am

Key Highlightsআলিপুর আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার জানিয়েছেন, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মনোরম আবহাওয়ায় কাটবে কালীপুজো।
আজ ৬ই নভেম্বর, শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে ঠান্ডার আমেজ সবে অনুভূত হতে শুরু করেছে শহরে। আজ সারাদিন শহরের আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। নির্বিঘ্নে কাটবে কালীপুজো। তবে সোমবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলায়। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- সর্বোচ্চ তাপমাত্রা
- তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- পশ্চিমবঙ্গ
- বৃষ্টিপাত


