Weather Update | সাতসকালেই ঝমঝমিয়ে বৃষ্টি, বাড়ছে দুর্যোগ, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট

Wednesday, August 5 2026, 2:48 am
Weather Update | সাতসকালেই ঝমঝমিয়ে বৃষ্টি, বাড়ছে দুর্যোগ, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
highlightKey Highlights

সকাল থেকেই বৃষ্টি শহর কলকাতায়। উত্তরবঙ্গে দুর্যোগের লাল সতর্কতা। অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা আজ।


আজ, ৫ই আগস্ট, বুধবার শহর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই বৃষ্টি শহর কলকাতায়। আজ বুধবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা দক্ষিণের চার জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। বাকি সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সর্তকতা সব জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে অতি বৃষ্টির কমলা সর্তকতা জারি হয়েছে। শুক্রবার অবধি ভারী বৃষ্টি চলবে, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File