Weather Update | অক্টোবরেই রাজ্যে বর্ষা বিদায়, রবিবার ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া?
Sunday, October 4 2026, 2:51 am

Key Highlightsঅক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গে বর্ষা বিদায় শুরু হবে, দাবি আবহাওয়াবিদদের।
আজ ৪ঠা অক্টোবর, রবিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন কলকাতার আকাশ রৌদ্রজ্বল থাকবে, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হতে পারে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গে বর্ষা বিদায় শুরু হবে, দাবি আবহাওয়াবিদদের।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- সর্বোচ্চ তাপমাত্রা
- তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- শহর কলকাতা
- কলকাতা পৌরসভা
- বৃষ্টিপাত
- রাজ্য


