Weather Update | কালীপূজোতে 'পথের কাঁটা' বৃষ্টি? আজ সারাদিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
Wednesday, November 4 2026, 3:08 am

Key Highlightsআজ থেকে রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ তবে কালীপুজোতে বৃষ্টির একটা প্রচ্ছন্ন সম্ভাবনা রয়েছে৷
আজ ৪ই নভেম্বর, বুধবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। ঘূর্ণিঝড় মুরাসু'র সরাসরি প্রভাব পড়েনি কলকাতা-সহ উপকূলবর্তী এলাকায়। তবে আজ সারাদিন শহরের আকাশ মেঘলা থাকবে। আগামী 24 ঘণ্টায় কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও আজ থেকে মোটের উপর শুষ্ক আবহাওয়ায় থাকবে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের আটটি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কালীপুজোর মুখে দু এক পশলা বৃষ্টিতে ভিজতে পারে বঙ্গ। কলকাতার তুলনায় জেলায় পারদ নিচের দিকে। তবে এখনও শীতের আগমনীর কোনও ইঙ্গিত দেয়নি হাওয়া অফিস।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- সর্বোচ্চ তাপমাত্রা
- তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- বৃষ্টিপাত


