Weather Update | সকাল থেকে আকাশের মুখ ভার, আজ ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
Saturday, July 4 2026, 3:33 am

Key Highlightsআজ (শনিবার) এবং আগামিকাল (রবিবার) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে।
আজ ৪ঠা জুলাই, শনিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নিজের উপস্থিতি জানান দিচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে আজ, আজ (শনিবার) এবং আগামিকাল (রবিবার) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই ছ'টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- তাপমাত্রা
- সর্বোচ্চ তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা


