Weather Update | অর্ণবের জেরে শনিতেও ঝেঁপে বৃষ্টি শহরে, কলকাতা সহ জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া?

Saturday, October 31 2026, 2:53 am
Weather Update | অর্ণবের জেরে শনিতেও ঝেঁপে বৃষ্টি শহরে, কলকাতা সহ জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া?
highlightKey Highlights

অর্ণবের অবশিষ্টাংশ উত্তর ছত্তীসগঢ় ও সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশের উপর রয়েছে। এটি নিম্নচাপে পরিণত হয়েছে। এই সিস্টেমের জন্যই রাজ্যে বৃষ্টি হতে পারে।


আজ ৩১শে অক্টোবর, শনিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। ইতিমধ্যেই শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। অর্ণবের প্রভাবে আজ সারাদিন কলকাতার আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুতের দাপট দেখা যেতে পারে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াতেও হালকা বৃষ্টি হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত বৃষ্টির দাপট চলবে বঙ্গে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File