Weather Update | দক্ষিণবঙ্গে অব্যাহত বর্ষার দাপট, একনজরে আজকের আবহাওয়া

Friday, July 31 2026, 2:08 am
Weather Update | দক্ষিণবঙ্গে অব্যাহত বর্ষার দাপট, একনজরে আজকের আবহাওয়া
highlightKey Highlights

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মূলত মেঘলা আকাশ থাকবে।


আজ, ৩১শে জুলাই, শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর, শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মূলত মেঘলা আকাশ থাকবে। দিনভর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা - আগামী ২-৩ ঘণ্টার মধ্যে এই জেলাগুলির কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টা ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়ার কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও গরমের দাপট কমার সম্ভাবনা কম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File