Weather Update | বেলার দিকে বদলাবে আবহাওয়া, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা!
Wednesday, September 30 2026, 2:46 am

Key Highlightsউত্তরবঙ্গের উপরের দিকের জেলা এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
আজ ৩০শে সেপ্টেম্বর, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। তবে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি কিছুটা বাড়তে পারে। উত্তরবঙ্গের উপরের দিকে জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- সর্বোচ্চ তাপমাত্রা
- বৃষ্টিপাত


