Weather Update | শক্তি হারিয়েছে নিম্নচাপ, কমছে বৃষ্টির দাপট, একনজরে আজকের আবহাওয়া আপডেট

Saturday, September 26 2026, 2:45 am
Weather Update | শক্তি হারিয়েছে নিম্নচাপ, কমছে বৃষ্টির দাপট, একনজরে আজকের আবহাওয়া আপডেট
highlightKey Highlights

আজ কোথাও সকাল, আবার কোথাও দুপুর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।


আজ ২৬শে সেপ্টেম্বর, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ, শনিবার সকালে মূলত মেঘলা আকাশ থাকলেও পরে শহরে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে সকাল থেকে দুপুরের মধ্যে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে বৃষ্টি কমবে। উত্তরবঙ্গে আজ, শনিবারও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। আগামিকাল, রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, জানিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে গত তিন দিন ধরে সমুদ্র উত্তাল ছিল। অবশেষে তা শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপ থেকে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File