Weather Update | রাখির দিন বৃষ্টিতে ভিজবে শহর? একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট

Thursday, August 27 2026, 2:27 am
Weather Update | রাখির দিন বৃষ্টিতে ভিজবে শহর? একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
highlightKey Highlights

কলকাতা-সহ সমগ্র পশ্চিমবঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।


আজ ২৭শে আগস্ট, বৃহস্পতিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ দিনভর কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। কলকাতা-সহ সমগ্র পশ্চিমবঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে গোটা বঙ্গে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File