Weather Update | আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি জেলায় জেলায়, একনজরে আজকের আবহাওয়া আপডেট
Sunday, October 25 2026, 3:20 am

Key Highlightsআজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলার দিকে হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে।
অক্টোবরেই দেশজুড়ে আবহাওয়ার আমূল বদলের আশঙ্কা বিজ্ঞানীদের। আজ ২৫শে অক্টোবর, রবিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলার দিকে হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ভবিষ্যতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। ফলে ২৪ ঘন্টার মধ্যেই দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং আরও অনেক রাজ্যে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। ২৫শে অক্টোবর পশ্চিমবঙ্গের বীরভূম, দুর্গাপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৭০ থেকে ৭৫ কিলোমিটার বেগে বইতে পারে বাতাস।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- সর্বোচ্চ তাপমাত্রা
- তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- কলকাতা পৌরসভা
- বৃষ্টিপাত


