Weather Update | গরমের দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, মিলবে স্বস্তির বৃষ্টি? একনজরে আজকের আবহাওয়া

Thursday, May 14 2026, 3:07 am
Weather Update | গরমের দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, মিলবে স্বস্তির বৃষ্টি? একনজরে আজকের আবহাওয়া
highlightKey Highlights

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ, ১৪ই মে, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশপাশে থাকবে।


আজ, ১৪ই মে, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির আশপাশে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে আগামী কয়েকদিন ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। তবে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File