Weather Update | কলকাতায় কবে পড়বে শীতের আমেজ? একনজরে আজকের আবহাওয়া আপডেট
Thursday, October 22 2026, 3:09 am

Key Highlightsকলকাতায় শীতের অনুভূতি পুরোপুরি পেতে এখনও অপেক্ষা করতে হতে পারে। আপাতত দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে থাকায় গরমের প্রভাব বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
আজ ২২শে অক্টোবর, বুধবার শহর কলকাতার সর্বোচ্ছ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে আকাশে মেঘের দেখা মিললেও আকাশ পুরোপুরি মেঘে ঢেকে থাকার পূর্বাভাস নেই। আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, বর্ধমান, হুগলি, নদিয়া, বীরভূম, দুই মেদিনীপুর সহ অন্যান্য জেলায় একই রকম থাকবে আবহাওয়া। অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। তবে কলকাতায় শীতের অনুভূতি পুরোপুরি পেতে এখনও অপেক্ষা করতে হতে পারে, দাবি হাওয়া অফিসের।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- সর্বোচ্চ তাপমাত্রা
- তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- রাজ্য
- শীত


