Weather Update | আভকানের দাপটে অকাল বৃষ্টি শহরে, একনজরে আজকের আবহাওয়া আপডেট
Friday, November 20 2026, 2:53 am

Key Highlightsআবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।
আজ ২০শে নভেম্বর, শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস। আজ দুপুরের দিকে অন্ধ্রপ্রদেশের নারসাপুর এবং ওড়িশার পুরীর মাঝে ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় আভকান। সর্বাধিক গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। আজ ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- সর্বোচ্চ তাপমাত্রা
- তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- বৃষ্টিপাত


