Weather Update | বৃষ্টি বাড়াচ্ছে থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত! শনিতে শহরজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা

Saturday, September 19 2026, 3:04 am
Weather Update | বৃষ্টি বাড়াচ্ছে থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত! শনিতে শহরজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা
highlightKey Highlights

আজ শনিবার কলকাতা, হাওড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।


আজ ১৯শে সেপ্টেম্বর, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বর্ষার বিদায় এর প্রাক্কালেই থাইল্যান্ড থেকে এগিয়ে আসা একটি ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে, জানিয়েছে হাওয়া অফিস। আজ শনিবার কলকাতা, হাওড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। আর রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে পরিস্থিতির উন্নতি হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File