Weather Update | ভ্যাপসা গরমে জেরবার শহর, কলকাতা থেকে দক্ষিণবঙ্গ কেমন থাকবে আজকের আবহাওয়া?

Friday, September 18 2026, 2:21 am
Weather Update | ভ্যাপসা গরমে জেরবার শহর, কলকাতা থেকে দক্ষিণবঙ্গ কেমন থাকবে আজকের আবহাওয়া?
highlightKey Highlights

আজ কলকাতার পূর্বাভাসে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় প্রায় ৩০–৪০ কিলোমিটার বেগে বইতে পারে বলে সতর্ক করা হয়েছে।


আজ ১৮ই সেপ্টেম্বর, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন শহরের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় প্রায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকায় ভ্যাপসা গরম বজায় থাকতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File