Weather Update | বর্ষার কাউন্টডাউন শুরু বঙ্গে, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়
Sunday, May 17 2026, 2:29 am

Key Highlightsআলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ, ১৭ই মে, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশপাশে থাকবে।
আজ, ১৭ই মে, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির আশপাশে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, কলকাতা, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হুগলী, নদীয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পঙয়ে। আজ রবিবার ছুটির দিনে মেঘলা থাকবে কলকাতার আকাশ। বেলার দিকে হালকা বৃষ্টি হতে পারে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- রাজ্য
- বৃষ্টিপাত


