Weather Update | রাজ্যে শীতের আগমন, চোখ রাঙাচ্ছে নিম্নচাপও! আজ কেমন থাকবে আবহাওয়া?

Sunday, November 15 2026, 3:03 am
Weather Update | রাজ্যে শীতের আগমন, চোখ রাঙাচ্ছে নিম্নচাপও! আজ কেমন থাকবে আবহাওয়া?
highlightKey Highlights

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ফের ঝড়-বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।


আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ফের ঝড়-বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। যার জেরে ফের দুর্যোগের আশঙ্কা ফিরে এসেছে। ১৯ তারিখ থেকে ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই সতর্কতার তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর-সহ একাধিক জেলা। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে কমতে পারে তাপমাত্রা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File