Weather Update | ভাইফোঁটার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়, একনজরে আজকের আবহাওয়া আপডেট

Wednesday, November 11 2026, 2:15 am
Weather Update | ভাইফোঁটার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়, একনজরে আজকের আবহাওয়া আপডেট
highlightKey Highlights

আজ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় বর্ষণের সম্ভাবনা প্রবল।


আজ ভাইফোঁটা। আজ ১১ই নভেম্বর, বুধবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ১৩ নভেম্বর, শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। নিম্নচাপের প্রভাবে আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে হালকা বৃষ্টি হতে পারে। বুধবার বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে কোথাওই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File