Weather Update | ধেয়ে আসছে কালবৈশাখী, ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা শহর কলকাতায়!
Friday, May 15 2026, 3:33 pm

Key Highlightsআগামী কয়েকঘণ্টায় রাজ্যের কয়েকটি জেলায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড় বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আগামী দুই থেকে তিন ঘণ্টায় রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়াও দফতরের। আগামী কয়েকঘণ্টায় দক্ষিণবঙ্গ সহ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড় বইতে পারে। পুরুলিয়াতে শিলাবৃষ্টির সতর্কতা জারি হাওয়া অফিসের। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উল্লেখ্য, ২৬ মে কেরলে মৌসুমী বায়ুর প্রবেশের সম্ভাবনা। জুন মাস থেকে রাজ্যে ঢুকছে বৃষ্টি।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- দক্ষিণবঙ্গ
- ঝাড়গ্রাম
- পুরুলিয়া


