Weather Update | বুধে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা শহরে, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

Wednesday, June 17 2026, 3:06 am
Weather Update | বুধে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা শহরে, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
highlightKey Highlights

আবহাওয়া অফিস সূত্রের খবর, আজ ফের একবার কালবৈশাখীর দাপট দেখতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।


আজ, ১৭ই জুন, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির আশপাশে। আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। মাঝে মধ্যে চড়া রোদ উঠতে পারে। ফলে মহানগরে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। আবহাওয়া অফিস সূত্রের খবর, আজ ফের একবার কালবৈশাখীর দাপটে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বিকেলের দিকে বা সন্ধ্যার মুখে কলকাতায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া ও হুগলি,পূর্ব ও পশ্চিম বর্ধমান,নদীয়া ও মুর্শিদাবাদ,বীরভূম, বাঁকুড়াতেও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File