Weather Update | কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ বঙ্গে, একনজরে আজকের আবহাওয়া আপডেট

Sunday, September 27 2026, 3:05 am
Weather Update | কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ বঙ্গে, একনজরে আজকের আবহাওয়া আপডেট
highlightKey Highlights

আইএমডি সূত্রে খবর, রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।


আজ ২৭শে সেপ্টেম্বর, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ, রবিবার সারাদিন শহরে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড়ের উপর অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে, বর্তমানে উত্তরপূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন উত্তর ছত্তিশগড় উপর অবস্থান করছে। এর জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায়। উত্তরবঙ্গে ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File