Weather Update | আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, রয়েছে কালবৈশাখীর সতর্কতাও!

Monday, April 27 2026, 6:14 am
Weather Update | আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, রয়েছে কালবৈশাখীর সতর্কতাও!
highlightKey Highlights

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আজ সকাল থেকেই মেঘলা আকাশ শহর কলকাতা সহ একাধিক জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। মঙ্গলবার ও বুধবারও কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে সপ্তাহজুড়ে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File