Weather Latest Update | আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কোন কোন জেলা?

Monday, July 27 2026, 5:37 pm
Weather Latest Update | আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কোন কোন জেলা?
highlightKey Highlights

শেষ পাওয়া খবরের আপডেট অনুযায়ী, সোমবারের মধ্যেই পূর্ব মেদিনীপুর উপকূল অঞ্চল অতিক্রম করবে নিম্নচাপটি।


দ্রুত বাংলায় ঢুকছে নিম্নচাপ। সোমবারের মধ্যেই পূর্ব মেদিনীপুর উপকূল অঞ্চল অতিক্রম করবে নিম্নচাপটি। আজ ও আগামিকাল (মঙ্গলবার) দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও কলকাতাতেও। নিম্নচাপের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। আগামিকাল থেকে আবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টি বাড়বে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File