WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Weather Update | কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, শুক্রবার পর্যন্ত একইরকম থাকবে আবহাওয়া!
Tuesday, May 5 2026, 12:40 pm

Key Highlightsমঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
স্বস্তির খবর দিলো আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে, মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দুর্যোগের সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।


