WBJEE Exam Date | ভোটের পরই হবে রাজ্য জয়েন্টের পরীক্ষা, সময়সূচি ঘোষণা করলো বোর্ড
Friday, March 6 2026, 4:40 pm

Key Highlightsচলতি বছরের মে মাসে রাজ্য জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা হবে। ২০২৬ সালের পরীক্ষার জন্য অনলাইনে পরীক্ষা ফর্ম ফিলআপ শুরু হবে ১০ মার্চ থেকে।
ভোটের পরই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে। শুক্রবার বোর্ডের সময়সূচি ঘোষণা করল রাজ্য জয়েন্ট বোর্ড (WBJEE Exam Date)। ২০২৬ সালের পরীক্ষার জন্য অনলাইনে ফর্ম ফিলআপ শুরু হবে ১০ মার্চ থেকে। চলতি বছরের মে মাসে রাজ্য জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা হবে। ওইদিন প্রথম দফায় বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে অঙ্ক পরীক্ষা। পরবর্তী দফায় দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার বিষয়ে সব তথ্য www.wbjeeb.nic.in অথবা www.wbjeeb.in ওয়েবসাইটে পাওয়া যাবে।
- Related topics -
- রাজ্য
- জয়েন্ট এন্ট্রান্স
- জয়েন্ট এন্ট্রান্স
- জয়েন্ট এন্ট্রাস
- পরীক্ষা
- টেস্ট পরীক্ষা
- অফলাইন পরীক্ষা
- অনলাইন পরীক্ষা
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শিক্ষাদফতর


