WBCHSE | স্কুল পড়ুয়াদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কড়া পর্ষদ, লাগবে প্রধান শিক্ষকের বিশেষ অনুমতি!

Friday, July 17 2026, 5:14 pm
WBCHSE | স্কুল পড়ুয়াদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কড়া পর্ষদ, লাগবে প্রধান শিক্ষকের বিশেষ অনুমতি!
highlightKey Highlights

স্কুল চলাকালীন ক্লাসরুম, পরীক্ষা, প্রার্থনা-সমাবেশ সহ সমস্ত শিক্ষামূলক কার্যক্রমে মোবাইল ফোন আনা বা ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


রাজ্যের সব স্কুলে পড়ুয়াদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নির্দেশিকায় বলা হয়েছে, স্কুল চলাকালীন ক্লাসরুম, পরীক্ষা, প্রার্থনা-সমাবেশ সহ সমস্ত শিক্ষামূলক কার্যক্রমে মোবাইল ফোন আনা বা ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পর্ষদ জানিয়েছে, দীর্ঘ দূরত্বে যাতায়াত, চিকিৎসাজনিক জরুরি পরিস্থিতি ও অন্য বিশেষ প্রয়োজনে প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে তবেই মোবাইল নিয়ে আসা যাবে স্কুলে। তবে মোবাইল সুইচ অফ বা সাইলেন্ট মোডে রাখতে হবে এবং স্কুল চলাকালীন তা ব্যবহার করা যাবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File