Weather Update | ১লা বৈশাখে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা, বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও!
Wednesday, April 15 2026, 4:46 am

Key Highlightsবাংলা নববর্ষের প্রথম দিন, ১লা বৈশাখে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা।
বাংলা নববর্ষের প্রথম দিন, ১লা বৈশাখে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিমের বেশ কিছু জেলাতে অর্থাৎ কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। তবে বাড়বে দাবদাহও। সর্বোচ্চ তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। শুষ্ক আবহাওয়ায় গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি তৈরী হবে।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- কালবৈশাখী
- পয়লা বৈশাখ


