Weather Update | বুধবার থেকেই বাড়বে বঙ্গে গরমের দাপট, সপ্তাহান্তে ৪০ ডিগ্রির আশেপাশে পৌঁছতে পারে তাপমাত্রা!
Monday, March 30 2026, 1:52 pm

Key Highlightsমঙ্গলবার পর্যন্ত শহরে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও, বুধবার থেকে বাড়বে গরমের দাপট।
চৈত্র মাসের শেষ থেকেই পশ্চিমবঙ্গে বাড়বে গরম। মঙ্গলবার পর্যন্ত শহরে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও, বুধবার থেকে বাড়বে গরমের দাপট। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার কলকাতায় বৃষ্টির সম্ভবনা না থাকলেও, মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে বৃষ্টি কমে তাপমাত্রা বাড়বে। সপ্তাহান্তে ৪০ ডিগ্রির আশেপাশে পৌঁছতে পারে তাপমাত্রা। মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর


