Weather Update | সপ্তাহান্তে কিছুটা স্বস্তি, আজ থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়!

Friday, April 24 2026, 3:09 am
Weather Update | সপ্তাহান্তে কিছুটা স্বস্তি, আজ থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়!
highlightKey Highlights

আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে।


বৃহস্পতিবার চলতি মরশুমের উষ্ণতম দিনের সাক্ষী ছিল মহানগরী কলকাতা। তবে আজ কিছুটা হলেও মিলবে স্বস্তি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সার্বিকভাবে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশপাশে থাকবে। এমনকি শনিবারও কলকাতার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। রবিবার থেকে কিছুটা বাড়বে বৃষ্টির পরিমাণ। এদিকে এপ্রিলের শেষে দক্ষিণবঙ্গে গরম কম থাকতে পারে। বেশি হতে পারে বৃষ্টি। একইভাবে মে'র প্রথম সপ্তাহেও বৃষ্টি হবে বিভিন্ন জেলায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File