WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

Madhyamik Result 2026 | প্রকাশিত মাধ্যমিকের রেজাল্ট, প্রথম দশে রয়েছে ১৩১ জন! পাশের হারে এগিয়ে কালিম্পং

Friday, May 8 2026, 5:41 am
Madhyamik Result 2026 | প্রকাশিত মাধ্যমিকের রেজাল্ট, প্রথম দশে রয়েছে ১৩১ জন! পাশের হারে এগিয়ে কালিম্পং
highlightKey Highlights

যারা প্রথম হয়েছে তাদের প্রাপ্ত নম্বর ৯৯.৭১ শতাংশ। যারা দশম স্থানে রয়েছে তারা পেয়েছে ৯৮.২১ শতাংশ নম্বর।


পরীক্ষা শেষ হওয়ার ৮৪ দিনের মাথায় ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের। এ বছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৮৩ শতাংশ। প্রথম দশে ঠাঁই পেয়েছে ১৩১ জন। যারা দশম স্থানে রয়েছে তারা পেয়েছে ৯৮.২১ শতাংশ নম্বর। যারা প্রথম হয়েছে তাদের প্রাপ্ত নম্বর ৯৯.৭১ শতাংশ। ২০২৬ সালে মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র অভিরূপ ভদ্র। তার প্রাপ্ত নম্বর ৬৯৮। পাশের হারের নিরিখে প্রথম স্থানে কালিম্পং। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে কলকাতা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File