Super Numerary | তৃণমূল সরকারের সুপার নিউমেরারির পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রত্যাহার, হাইকোর্টে জানালো রাজ্য সরকার!

Wednesday, August 19 2026, 12:50 pm
Super Numerary | তৃণমূল সরকারের সুপার নিউমেরারির পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রত্যাহার, হাইকোর্টে জানালো রাজ্য সরকার!
highlightKey Highlights

গত ২০১৬ সালের উচ্চমাধ্যমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য ‘সুপার নিউমেরারি পোস্ট’ বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে তৎকালীন রাজ্য সরকার তথা তৃণমূল সরকার।


গত ২০১৬ সালের উচ্চমাধ্যমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য ‘সুপার নিউমেরারি পোস্ট’ বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে তৎকালীন রাজ্য সরকার তথা তৃণমূল সরকার। বুধবার সেই সংক্রান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল বর্তমান রাজ্য সরকার। কলকাতা হাই কোর্টে সে সিদ্ধান্তের কথা রাজ্যের তরফে জানানো হয়। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এই মামলার শুনানি ছিল। নতুন সরকার হাই কোর্টে জানিয়ে দেয়, সুপার নিউমেরারি পদে নিয়োগের ক্ষেত্রে আগের সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী তারা এগোবে না। বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হচ্ছে। তার ফলে স্বাভাবিকভাবেই আজ থেকে আর সুপার নিউমেরারি পদের কোনও অস্তিত্ব নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File