Helpline Number | কাটমানি থেকে অনৈতিকভাবে টোল আদায়, চারটি টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করলো সরকার! সেভ করুন এখনই!

Key Highlightsরাজ্যে পালাবদলের পরই দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা দেয় নতুন সরকার।
রাজ্যে পালাবদলের পরই দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা দেয় নতুন সরকার। দুর্নীতিতে যুক্ত থাকলে কোনওভাবেই পার পাওয়া যাবে না বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার কাটমানি, দুর্নীতি নিয়ে সাধারণ মানুষ যাতে অভিযোগ জানাতে পারেন, সেজন্য টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য সরকার। মঙ্গলবার ভবানীভবনে ওই হেল্পলাইন নম্বরগুলির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিযোগ জানানোর জন্য চারটি টোল ফ্রি নম্বর জানানো হল। কাটমানি নিয়ে অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বরটি হল- ১৫৫৩৩৪: সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বরটি হল- ১৫৫৩৩৫ :অনৈতিকভাবে রোড ট্যাক্স কিংবা টোল আদায় নিয়ে অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বরটি হল-১৫৫৩৩৭: অবৈধ চোলাই মদ নিয়ে অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বরটি হল- ১৫৫৩৩৯ টোল ফ্রি নম্বর চালু নিয়ে মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল বলেন, রাজ্যের যেকোনও প্রান্ত থেকে অভিযোগ জানানো যাবে। ২৪ ঘণ্টা চালু থাকবে এই কন্ট্রোল রুম। প্রত্যেকটি কল রেকর্ড করা হবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শুভেন্দু অধিকারী
- ক্রাইম


