GST | পুজোয় হোটেল-রেস্তোরাঁর রমরমা, ব্যবসায় বৃদ্ধি ৩৫%! রাজ্যের জিএসটি আদায় ৬০ কোটি!

Monday, November 2 2026, 1:26 pm
GST | পুজোয় হোটেল-রেস্তোরাঁর রমরমা, ব্যবসায় বৃদ্ধি ৩৫%! রাজ্যের জিএসটি আদায় ৬০ কোটি!
highlightKey Highlights

দুর্গাপুজোর মরশুমে পশ্চিমবঙ্গের রাজস্ব আদায়ে বড় সাফল্য মিলেছে।


দুর্গাপুজোর মরশুমে পশ্চিমবঙ্গের রাজস্ব আদায়ে বড় সাফল্য মিলেছে। পুজোকে কেন্দ্র করে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায় ব্যাপক বৃদ্ধি হওয়ায় মাত্র এই সময়েই রাজ্য সরকার প্রায় ৬০ কোটি টাকা জিএসটি আদায় করেছে, যা গত বছরের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষের মাসিক গড় লেনদেন ৬৫০ কোটি টাকা থেকে বেড়ে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ১,০০০ কোটি টাকায় পৌঁছেছে—যা প্রায় ৫৪ শতাংশ বেশি। কলকাতা সহ বিভিন্ন জেলায় হোটেল ও রেস্তোরাঁর এই রমরমা ব্যবসাকেই রাজস্ব বৃদ্ধির মূল কারণ হিসেবে দেখছে মহল। যদিও প্রশাসনের তরফে খাদ্য সুরক্ষার ওপরও কড়া নজরদারি বজায় রাখা হয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File