7th Pay Commission | সপ্তম বেতন কমিশন গঠনে অনুমোদন, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
Monday, May 18 2026, 9:21 am

Key Highlightsশিক্ষক,শিক্ষিকা সহ রাজ্যের সব সরকারি কর্মীদর জন্য খুশির খবর দিলো রাজ্যের নয়া সরকার।
শিক্ষক,শিক্ষিকা সহ রাজ্যের সব সরকারি কর্মীদর জন্য খুশির খবর দিলো রাজ্যের নয়া সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়া দেড় সপ্তাহের মধ্যেই পে কমিশন গঠনে মিলল অনুমোদন। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক ছিল। উপস্থিত ছিলেন রাজ্যের পাঁচ মন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, “রাজ্য সরকারি কর্মী, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম বেতন কমিশন গঠনে অনুমোদন দেওয়া হয়েছে।” সরকারি কর্মীরা বলছেন, সপ্তম পে কমিশন গঠন হয়ে কার্যকর হলে, একলাফে ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে কর্মীদের বেসিক পে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- বিজেপি
- শুভেন্দু অধিকারী
- সরকারি কর্মচারী


