WB নির্বাচন ২০২৬TMC89BJP198LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
WB Assembly Election | বেলা ১২টা পর্যন্ত ট্রেন্ডে ১৮১টি কেন্দ্রে এগিয়ে বিজেপি, ৯২টি-তে এগিয়ে তৃণমূল!
Monday, May 4 2026, 8:02 am

Key Highlightsবেলা ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের যে ট্রেন্ড সামনে এসেছে, তাতে ১৮১টি আসনে এগিয়ে বিজেপি।
৪ঠা মে, সকাল থেকে গোটা বঙ্গবাসী তথা দেশের চোখ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে। এদিন সকাল ৮টা থেকে গণনা শুরু হয়েছে। বেলা ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের যে ট্রেন্ড সামনে এসেছে, তাতে ১৮১টি আসনে এগিয়ে বিজেপি। তৃণমূল এগিয়ে ৯২টিতে। সিপিএম ১টি, AJUP ২টি, BGPM ১টিতে এগিয়ে। অর্থাৎ ২৭৭টি আসনের ট্রেন্ড এখনও অবধি সামনে এসেছে। কমিশন সূত্রে যে ভোট শতাংশের ট্রেন্ড সামনে আসছে, তাতে বিজেপি ৪৪.৮১ শতাংশ, তৃণমূল ৪১.৫৩ শতাংশ। এখনও অবধি পাওয়া হিসেবে ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে বিজেপি।


