Bongaon-Majherhat | রেল লাইনে জল জমে ট্রেন চলাচলে সমস্যা, ভোগান্তিতে নিত্যযাত্রীরা!

Tuesday, August 11 2026, 9:12 am
Bongaon-Majherhat | রেল লাইনে জল জমে ট্রেন চলাচলে সমস্যা, ভোগান্তিতে নিত্যযাত্রীরা!
highlightKey Highlights

সোমবার মেঘভাঙা বৃষ্টির জেরে রেল লাইনে জল জমে গিয়ে ট্রেন চলাচলে সমস্যা।


সোমবার মেঘভাঙা বৃষ্টির জেরে রেল লাইনে জল জমে গিয়ে ট্রেন চলাচলে সমস্যা। মঙ্গলবার সকালে ৯টা ৫০-এর ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকাল বারাসৎ পর্যন্ত চালানো হবে বলে জানা গিয়েছে। যদিও, অন্য কোনও ট্রেনের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনও পরিবর্তন করা হয়নি বলেই জানা গিয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ভারী বৃষ্টিপাতের কারণে দমদম থেকে কলকাতা টার্মিনাল পর্যন্ত রেল লাইনে জল জমে গিয়েছে। সেই কারণেই ট্রেন চলাচলের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। যদিও, রেলের তরফে জানানো হয়েছে যে, রেল লাইন থেকে জল সরানোর ব্যবস্থা করা হচ্ছে। অন্য দিকে, সকাল ৯টা ৩৪-এর ব্যারাকপুর-বিবাদি বাগ লোকালেও সমস্যা হয়েছে। ট্রেনটি দমদম থেকে বিবাদি বাগ পর্যন্ত বাতিল করা হয়েছে। এর ফলে, ট্রেনটি ব্যারাকপুর থেকে দমদম পর্যন্ত গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File