South Bengal Flood | বাড়তে শুরু করেছে ঘাটালে ঝুমি নদীর জলস্তর, জলমগ্ন ৪১টি গ্রাম পঞ্চায়েত!

Thursday, August 20 2026, 4:48 am
South Bengal Flood | বাড়তে শুরু করেছে ঘাটালে ঝুমি নদীর জলস্তর, জলমগ্ন ৪১টি গ্রাম পঞ্চায়েত!
highlightKey Highlights

বানভাসি বাঁকুড়া, দুর্গাপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকা। চরম দুর্যোগে বাসিন্দারা।


রাজ্যে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও, এখনও প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর পরিস্থিতি নিয়ে। বানভাসি বাঁকুড়া, দুর্গাপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকা। চরম দুর্যোগে বাসিন্দারা। এই পরিস্থিতিতে দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৩৭,৮২৫ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। এছাড়া মাইথন জলাধার থেকে ৬,০০০ কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ৩৬,০০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। নতুন করে ভারী বৃষ্টি না হলে এবং উচ্চ অববাহিকার জলাধারগুলি থেকে জল ছাড়ার পরিমাণ না বাড়লে নিম্নে দামোদর তীরবর্তী জেলাগুলির বন্যা পরিস্থিতির আরও দ্রুত উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, অতিবৃষ্টির জেরে পরিস্থিতি কিছুটা হলেও খারাপ হচ্ছে পশ্চিম মেদিনীপুরে। খড়গপুর মহকুমার বিস্তীর্ণ এলাকা চরম বিপর্যস্ত। এদিকে ঘাটালে ঝুমি নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। কেলেঘাই, কপালেশ্বরী ও সুবর্ণরেখা নদীর জল উপচে সবং, নারায়ণগড় ও দাঁতন সহ খড়গপুর মহকুমার প্রায় ৪১টি গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। বর্তমানে জল কিছুটা নামতে শুরু করলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও শেষ হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File