Washington Shootout | হোয়াইট হাউস থেকে ২ কিলোমিটারেরও কম দূরত্বে শুটআউট, গুলিবিদ্ধ ৫

Thursday, November 12 2026, 4:01 pm
Washington Shootout | হোয়াইট হাউস থেকে ২ কিলোমিটারেরও কম দূরত্বে শুটআউট, গুলিবিদ্ধ ৫
highlightKey Highlights

ওয়াশিংটন ডিসির প্রাণকেন্দ্রে জনপ্রিয় লোগান সার্কলে বন্দুকবাজের হামলার ঘটনায় পাঁচ জন জখম হয়েছেন।


হোয়াইট হাউসের উত্তরে মেরেকেটে ১ মাইল দূরত্বেই রয়েছে লোগান সার্কল। এই এলাকাতেই এবার শুটআউট! ওয়াশিংটন ডিসির প্রাণকেন্দ্রে জনপ্রিয় লোগান সার্কলে বন্দুকবাজের হামলার ঘটনায় পাঁচ জন জখম হয়েছেন। ওই এলাকায় একটি ফিটনেস সেন্টার, চার্চ, বেশ কিছু আবাসিক ভবন এবং পাশেই একটি সুপারমার্কেট রয়েছে। গুলিবর্ষণের ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। আশপাশের রাস্তাঘাটও বন্ধ করে দেওয়া হয়েছে। জখম হওয়া চার জনকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় স্বাভাবিক ভাবে প্রশ্নের মুখে পড়েছে নিরাপত্তা ব্যবস্থা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File