Haldia Explosion | 'সোমবার বিকেল থেকেই বের হচ্ছিল পোড়া গন্ধ', কর্তৃপক্ষের গাফিলতিতেই হলদিয়া পেট্রোকেমিক্যালসে অগ্নিকাণ্ড?

Tuesday, June 30 2026, 11:57 am
Haldia Explosion | 'সোমবার বিকেল থেকেই বের হচ্ছিল পোড়া গন্ধ', কর্তৃপক্ষের গাফিলতিতেই হলদিয়া পেট্রোকেমিক্যালসে অগ্নিকাণ্ড?
highlightKey Highlights

স্থানীয়দের একাংশের অভিযোগ, সোমবার বিকেল থেকেই কারখানার ন্যাপথা পাইপলাইন থেকে পোড়া গন্ধ বা দুর্গন্ধ বের হচ্ছিল।


মঙ্গলবার সকালে হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুরে অবস্থিত পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনে আচমকা বিস্ফোরণ ঘটে। যার জেরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ওই এলাকা ঘনবসতি পূর্ণ হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনায় মোট ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন কারখানার কর্মী। বাকিরা স্থানীয় বাসিন্দা। এবার এই ঘটনায় সামনে এলো গুরুতর অভিযোগ। স্থানীয়দের একাংশের অভিযোগ, সোমবার বিকেল থেকেই কারখানার ন্যাপথা পাইপলাইন থেকে পোড়া গন্ধ বা দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টি তাঁরা পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। কিন্তু স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষ গুরুত্ব দেননি। কারখানা কর্তৃপক্ষ সময় মতো ব্যবস্থা নিলে এই দুর্ঘটনা ঘটত না বলে দাবি অভিযোগকারীদের একাংশের। এদিকে হলদিয়া পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অভিযোগ নিয়ে আলোচনা চলছে।অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File