Vladimir Putin | ট্রাম্পের রাষ্ট্রদূত মস্কোতে পা রাখতেই যুদ্ধবিরতির ঘোষণা, ইউক্রেনে ৩ দিন হামলা চালাবে না পুতিন!

Saturday, September 5 2026, 2:59 pm
Vladimir Putin | ট্রাম্পের রাষ্ট্রদূত মস্কোতে পা রাখতেই যুদ্ধবিরতির ঘোষণা, ইউক্রেনে ৩ দিন হামলা চালাবে না পুতিন!
highlightKey Highlights

প্রথম দফায় ব্যর্থ হওয়ায় পর রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধ থামাতে ফের তৎপর হল আমেরিকা।


৪ বছর ধরে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের। এই যুদ্ধ থামাতে তৎপর হয়েছে আমেরিকা। শনিবার মস্কো পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনার। তারপরই শান্তির ঘোষণা করলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিন পুতিন জানিয়ে দিলেন, আগামী ৩ দিন ইউক্রেনে কোনওরকম হামলা চালাবে না রুশ সেনা। মার্কিন দূতেদের সফর চলাকালীন কিয়েভ থেকে বিমান হামলা হবে না বলে জানিয়েছেন জেলেনস্কিও। এক্স হ্যান্ডেলে জেলেনস্কি লেখেন, ‘আমাদের দিক থেকে কোনও বিমান হামলা হবে না, এবং রাশিয়াকেও এই আলোচনা ও মার্কিন সফরের লজিস্টিক বিষয়গুলি সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় সময়ে একই কাজ করতে হবে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File