Vishwakarma Puja 2026 | ২০২৬ সালে কোন দিন পড়েছে দেবশিল্পী বিশ্বকর্মার পুজো? জেনে নিন পঞ্জিকা মতে দিন-তিথি
Wednesday, August 19 2026, 4:14 am

Key Highlightsগ্যারেজ, দোকান, কারখানা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং কলেজ, সব জায়গাতেই এই দিনে বিশ্বকর্মা দেবের চরণে প্রণাম জানানো হবে।
ফিরে এসেছে আকাশে রঙিন ঘুড়ি ওড়ানোর দিন। দেবশিল্পী বিশ্বকর্মার পুজো হবে গ্যারেজ, দোকান, কারখানা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং কলেজ, সব জায়গাতেই। জেনে নিন পঞ্জিকামতে এই বছরে পুজোর দিন-তিথি। প্রতি বছর ভাদ্র মাসের শেষ দিনে অর্থাৎ সংক্রান্তির দিন এই পুজো করা হয়। বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালের বিশ্বকর্মা পুজো হবে আগামী ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, দিনটি হল ৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ। একই দিনে আরও বেশ কয়েকটি পুজো হবে বঙ্গে। এই দিনেই হবে শ্রীশ্রীমনসাদেবীর ভাসান ও অষ্টনাগ পুজো। শেষ হবে ভদ্রাবতী পুজোও। কোলাঘাটের কাছে দেউলিয়াগ্রামে হবে শ্রীশ্রীধর্মরাজ পুজো।
- Related topics -
- পুজো ও উৎসব
- পুজোর ছুটি
- শহর কলকাতা
- পশ্চিমবঙ্গ
- বর্ষপঞ্জী


